মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪

একটু ভেবে দেখবেন

পাকিস্তানের Army officer -এর বাচ্চা-কাচ্চা থেকে এ দেশের হাঘরে অসমিয়া আদিবাসীদের ছানাপোনাদের এক সারিতে দাড় করিয়ে দিয়েছে এমন এক জিনিষ যাকে আজকের দুনিয়া 'সণ্ত্রাস' বলে ডাকে | ভবিষ্যতে হয়তো সণ্ত্রাস-এর Marketing Agent রা বলবেন যে এই তাদের USP,ভারত-পাকিস্তান , ধনী Army officer এর পোঙা পাকা বাচ্চা থেকে দেহাতি উপজাতির ন্যাংটা খোকন এই সব বিস্তর অমিলের মধ্যে একটাই মিল । সণ্ত্রাস! সণ্ত্রাস! সণ্ত্রাস!


সণ্ত্রাস হলে অবশ্যই যে দুটি ঘটনা ঘটে তাহল, সরকার পরবর্তী সণ্ত্রাস থেকে সাধারণ মানুষকে রক্ষা করার অঙ্গীকার করে আর সণ্ত্রাস-কবলিত মানুষের পাশে গিয়ে ভেজা চোখে দাড়ায় | Computer programmer দের ভাষায় যাকে বলে পুরো System টা Loop এ পড়ে গেছে! আর বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে নেমে যায়| 

পড়শি দেশের বাচ্চাদের উপর মরণ ঝড় বয়ে গেছে বলে , এদেশের কচিকাচারা শীতের সকালে বাপ্-মা এর বগল থেকে বেড়িয়ে, নাক থেকে গড়িয়ে পরা শীতের ঝোল সুড়ুৎ করে টেনে নিয়ে ,চোখ পিট্-পিট করে নীরবতা পালন করে উঠতে না উঠতেই নতুন করে নীরবতা পালনের মওকা এসেছে!

মনমোহন বাবু যে নিজের নামের প্র্তি এতটুকু সুবিচার করেননি তা ভারতবাসী স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে। চোখে চোখ রেখে সত্যিটুকু বলতে পারে এমন লোক খুজেছে তারা, উন্নতির চরম শিখরে পৌছাতে, আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাওয়ার লিপ্সায় ভারতবাসী বলেছে -, আমার মোদী ই ভালো । শুধু এ দেশকে Dry  দেশ কোরোনা Boss!

এখন 'ইট কা জবাব পাথ্থর সে' মার্কা feelings নিয়ে সবাই আশায় আশায় বসে আছে যে দেখবে কে বড় মোদী না সরকার ! I mean P.C.Sarkar (Senior) .আজীবন মধ্যবিত্ত মানুষের জীবনে কোন চাপ থাকত না যদি office এ Boss আর বাড়ীতে বউ না থাকতো । আর এই সুখের সময় যখন সোনার দাম কমছে, ডিজেলের দাম কমছে, Australia , Amreica র সাদা সাদা লোকজন আমাগো হিন্দী শুনে just পাগল ! তখন্ আর কী চাই বাওয়া ! 

ছোট থেকে ঘড়ি, চাবি দেওয়া কুত্তার বাচ্চা, কথা বলা পুচকে টিয়া সবার নীচে 'Made in China' দেখতে দেখতে গা জ্বলে যেত । আচ্ছে দিন  'Make in India' এনে মুখ বাচাল মাইরি! এ অবধি মোটামুটি  'Happy Ending' | Cinema শেষ ! পয়ষা উসুল !

কিন্তু দামী Multiplex এর popcorn এর  টুকরো দাতের কোনায় জমে গেলে যেমন অস্বস্তি হয় ,তেমন ই হয়েছে আমার অবস্থা| বলছিলাম কাকা সবই তো হচ্ছে কিন্তু ভাইপো শিখছে কি!

খবরের কাগজ টা যেন Football মাঠের্ Score board| এদের দশটা মরলে, ওদের পনেরোটা । ও পাচ কোটি চুরি করলে , ও দশ কোটি । বেগুনী পার্টি উত্তর বলেছে বলে গোলাপি দলকে দক্ষিণ বলতেই হবে । ইস্কুল-কলেজে কিছু হতে না হতেই মার শালাকে ধর শালাকে!

আজকের ভুল থেকে মানুষ কালকের সিদ্ধান্ত নেয় । কিন্তু আজ তো ঠিক , ভুলের সংঞ্জা ও বদলে গেছে । ১০০ টা লোক যে ভুল করে তাকেই ঠিক বলে আজ ।

আজ বাজার সিদ্ধান্ত নেয় কি ঠিক আর কি ভুল ! নীতি আর যুক্তির দোকানে মাছি ভন ভন করছে! সবাই রাত জেগে ফোন কিনছে আর আদিবাসীর ছেলে খিদের জ্বালায় রাত জাগছে । অনুপম বাবু গেয়েই চলেছেন . 'সব পেলে নষ্ট জীবন' । আর আমরা লারে লাপ্পা করতে করতে ,খেয়াল করছি না কখন আমাদের কচি খোকা বুঝে গেছে যারা চালাক না ,তাদের শুধু বোকা বললে বড্ড বোকা বোকা লাগে!


ভালো থাকবেন!